শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপিকার সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন রণবীরের মা 

একটা সময় বলিউড গরম ছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের প্রেমে। দু’জনেই তখন উঠতি তারকা। ক্যারিয়ারের শুরুর দিকেই একে অপরের প্রেমে প্রজাপতির মতো উড়েছিলেন। তবে  টেকেনি সে প্রেম। বিচ্ছেদের পর দুজনেই হয়েছেন সংসারী।

এদিকে একাধিকবার দীপিকা জানিয়েছেন রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ। তার কথায়, সেই সম্পর্কে রণবীর নাকি মোটেই সিরিয়াস ছিলেন না। উল্টো তাকে ঠকিয়েছিলেন।

বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন রণবীরের মা নীতু কাপুর। দীপিকার দাবী উড়িয়ে দেন তিনি। রণবীরের মায়ের ভাষ্য, রণবীর মোটেই ওরকম নয়। আসলে, রণবীর দীপিকার সঙ্গে যখন সম্পর্কে ছিল, তখন একটু স্পেস চাইছিল। একটু প্রাইভেসি চেয়েছিল। দীপিকা সেটা দিতে পারেনি। আমার মনে হয়, এই কারণে রণবীর বিরক্ত হয়ে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। তবে রণবীর কিন্তু একেবারেই প্লেবয় ছিল না।

দীপিকাকে শেষ দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’-এ। এতে আরও ছিলেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ। অন্যদিকে রণবীরকে দেখা গেছে ‘অ্যানিমেল’ ছবি। আরও ছিলেন রাশমিকা মান্দানা, অনীল কাপুর প্রমুখ। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়