শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের লোকসংগীতের অমর কণ্ঠস্বর ফরিদা পারভীন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন আইসিইউতে ছিলেন ফরিদা পারভীন। ডায়ালাইসিসের পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে গত বুধবার তাকে ভেন্টিলেশনে রাখা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। মাত্র ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে শুরু হয় তার পেশাদার সংগীতজীবন। পারিবারিক পরিবেশেই গানের প্রতি ভালোবাসা জন্মায় তার। গানের প্রতি ছিল বাবার গভীর অনুরাগ; দাদিও ছিলেন সংগীতানুরাগী। বাবার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়াতে হলেও গান ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ।

দীর্ঘ ৫৫ বছরের সংগীতজীবনে ফরিদা পারভীন হয়ে উঠেছিলেন বাংলাদেশের লোকসংগীতের এক অনন্য প্রতীক। বিশেষ করে লালন সংগীত পরিবেশনায় তার অবদান অমর হয়ে থাকবে সংগীতপ্রেমী মানুষের হৃদয়ে।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এই শিল্পীর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়