শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১০ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐশ্বরিয়ার পর আদালতে অভিষেক, কেন?

সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতে গিয়েছিলেন। এবার সেই একই দাবি জানালেন অভিনেতা অভিষেক বচ্চনও। যে কোনো ওয়েবসাইট বা যে কোনো মঞ্চ যেন তার ছবি অনায়াসে ব্যবহার করতে না পারে, সেই আর্জি জানাতে আদালতে হাজির হন তিনি। 

দিল্লির হাইকোর্টের বিচারপতি তেজস করিয়ার কাছে এ বিষয়ে আবেদন করেন অভিষেক বচ্চন। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শুনানি। অভিষেকের আইনজীবী প্রবীণ আনন্দ অভিযোগ করে বলেছেন, অভিষেকের ছবি, ভিডিও— এমনকি স্বাক্ষর পর্যন্ত অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে অভিষেকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এমনকি মৌলিক অধিকারও লঙ্ঘিত হচ্ছে। 

বেশ কয়েকটি ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আবেদন করেছেন অভিষেক। অভিনেতার মুখ ব্যবহার করে তারা বেশ কিছু পণ্য বিক্রি করছেন বলেও দাবি করেন।

এর আগে সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও প্রায় একই অভিযোগ এনেছিলেন। অনলাইনে তার ছবি ব্যবহার করে, কখনো বিকৃত করে বিভিন্ন দুষ্কর্মে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। 

আদালতে তার বক্তব্য শুনেছেন বিচারপতি তেজস করিয়া। অভিযোগের গুরুত্ব বুঝে এ ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, তা নিশ্চিত করতে অভিনেত্রীকে আশ্বাস দিয়ে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন।

ঐশ্বরিয়ার হয়ে সওয়াল করেন আইনজীবী সন্দীপ শেঠি। অভিনেত্রীর মুখ কিংবা নামের অপব্যবহার করে ভুয়া প্রচার করা হচ্ছে বলেও আদালতে জানান তিনি। অভিনেত্রীর নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, অভিনেত্রীর কণ্ঠস্বরও বিকৃত করে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়