শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশী অভিনেতা ফেরদৌসের সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খুললেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখার

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তবে এবার সেই জল্পনায় সরাসরি প্রতিক্রিয়া জানালেন শ্রীলেখা নিজেই।

যদিও বিনোদন জগতের নায়ক-নায়িকাদের বন্ধুত্ব কিংবা প্রেম নতুন কোনো ঘটনা নয়। এ রকম গুঞ্জন প্রতিদিনই কারও না কারও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়; অন্দরে কান পাতলেই তা শোনা যায়। এমনই এক গুঞ্জন নেটিজেনদের মাঝে বেশ আলোচনা শুরু হয়েছে বাংলার নায়ককে নিয়ে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফেরদৌসকে নিয়ে প্রেমের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন শ্রীলেখা মিত্র।

অভিনেত্রী বলেন, পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি সিনেমার জন্য আমার নাম বলেছিলেন। সিনেমার নাম ‘সিংহ পুরুষ’। ওই সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস। সেই সিনেমার সূত্রে বাংলাদেশে যাওয়া। ওর সঙ্গে পরিচয়।

শান্ত ও নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছিল শ্রীলেখার। কলকাতায় ফেরার পর অভিনেত্রীর কাছে একাধিক পরিচালকের ফোন আসে। তাদের অন্যতম বাসু চ্যাটার্জি। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ বলে একটি সিনেমা করবেন। নায়িকা শ্রীলেখা। নায়ক খুঁজছেন। 

শ্রীলেখা মিত্র বলেন, ফেরদৌসের কথা বাসু দাকে বলি। আমার সূত্রেই ও টালিউডে পা রাখে। তার মানেই কি প্রেম। কারও নাম পরিচালককে বলার মধ্যে আর যাই থাক— প্রেম থাকে না। শুধুই অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়