শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলিউডের অন্ধকার দিক ফাঁস করলেন কৃতি শ্যানন, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান

বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন কৃতি শ্যানন। নিজের চেষ্টা ও পরিশ্রমে তৈরি করেছেন নিজের অবস্থান। শোবিজের চকচকে আলো, লাল গালিচা আর ক্যামেরার ঝলকানির পেছনে লুকিয়ে থাকে চাপা ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী। কাজ করতে গিয়ে সর্বদা মুখে চওড়া হাসি রাখতে হয় তারকাদের। তবে আসল সত্যিটা কিন্তু একেবারেই অন্যরকম। এবার বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কৃতি শ্যানন। 

সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কৃতি। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত এবং লিঙ্গবৈষম্য দূর করাই তার একমাত্র লক্ষ্য।  

কৃতি ছোটবেলায় স্বপ্ন দেখতেন নাচ শিক্ষার। কিন্তু সমাজের বাঁধা-ধরা নিয়মের কারণে সেসব করতে পারেননি। পরিবারের প্রত্যাশা ছিল তিনি ঘর সামলাবে, রান্না করবেন। তবে শেষ পর্যন্ত ছোটবেলার স্বপ্ন পূরণ করেছেন। অভিনেত্রীর কথায়, ‘আমার মা যা করতে পারেননি, সেটাই আমাকে আর আমার বোনকে উৎসাহ দিয়েছে। আমাদের স্বপ্ন যেন আটকে না যায়। মা সব সময় বলেছেন, তোমরা যা চাও তাই কর, স্বপ্ন পূরণের পথে পিছু হটবে না।’

ওই সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেছেন বলিউডেও লিঙ্গ বৈষম্য রয়েছে। কৃতি বলেন, ‘পুরুষ অভিনেতারা শুটিং সেটে ভালো গাড়ি পান, ভালো রুম পান। এগুলো শুধু গাড়ি বা রুম নয়, এটা আসলে এক ধরনের বার্তা দেয় যে মেয়েদের স্থান ছোট করে দেখা হচ্ছে।’

শুটিং সেটে অভিনেত্রীদের আগে ডাকা হয়। যেন তারা শুটের জন্য প্রস্তুত থাকেন। অভিনেত্রীর যোগ করেন, ‘আমি নিজে গিয়ে সহকারী পরিচালকদের বলেছি এভাবে করা ঠিক নয়। সবার জন্য একই নিয়ম থাকা উচিত। মানসিকতা বদলানো দরকার।’

বলে রাখা ভালো, কৃতিকে সবশেষ বড়পর্দায় দেখে গিয়েছিল গত বছর মুক্তিপ্রাপ্ত কমেডি ও থ্রিলার গল্পের সিনেমা ‘ক্রু’-তে। বিমান সেবিকার চরিত্রে অভিনয় করেন কৃতি শ্যানন। এই ছবিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর ও টাবু। ছবিটি নির্মাণ করেছেন রাজেশ কৃষ্ণন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়