শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে বড় পর্দায় প্রভা

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি কাজ করেছেন বিজ্ঞাপনেও। তবে, তাকে কোনো সিনেমায় দেখা যায়নি। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি নাম লেখালেন বড় পর্দায়। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। 

একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছে প্রভার। এর আগে কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন প্রভা। তবে, এবার সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেনা পাওনা’ দিয়েই হচ্ছে তার রুপালি পর্দায় অভিষেক। সম্প্রতি রাজধানীর অদূরে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন প্রভা। 

এতে তার বিপরীতে অভিনয় করছেন ইমন। গল্পে প্রভা অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার ভূমিকায়। প্রভা বলেন, এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি। অনেকদিন আগেই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। এবার শুটিং শুরু করলাম। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়