শিরোনাম
◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা

চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। গত ডিসেম্বর প্রান্তিক শেষে যা ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। তাতে ডিসেম্বর প্রান্তিকের তুলনায় মার্চ প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে।

বর্তমানে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণ ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। যার মধ্যে ৩২ দশমিক ২৬ শতাংশ ঋণ খেলাপি।

এর মধ্যে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৯ হাজার ৭৮৪ কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৪৫ দশমিক ৮৫ শতাংশ। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হারও ৩০ শতাংশের ওপরে। মোট খেলাপি ঋণ ৪ লাখ ১৬ হাজার ৪৮১ কোটি টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়