শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০১:১৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ সামনে, ব্যাংকে নগদ টাকার হিড়িক: ইসলামী ব্যাংক থেকে ২০ দিনে উত্তোলন ৩ হাজার কোটি টাকা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাংকের এটিএম বুথ ও শাখাগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের প্রধান অনুষঙ্গ কোরবানির পশু কেনা, শপিং ও গ্রামে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকেই নগদ টাকার প্রয়োজনে ব্যাংকমুখী হয় গ্রাহকরা। এদিকে কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার প্রচণ্ড চাহিদা তৈরি হয়েছে। এর মধ্যে বেসরকারি শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক থেকেই কয়েক সপ্তাহেই ৩ হাজার কোটি টাকা তুলেছেন গ্রাহকরা।

এবার ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে আগামী সোমবার (২৫শে মে) থেকে, যা চলবে ৩১শে মে পর্যন্ত, টানা ৭ দিন ছুটি। ফলে বৃহস্পতিবার ছিল ব্যাংকিং লেনদেনের সপ্তাহের শেষ দিন। হাতে আরও দুইদিন বাকি থাকলেও মাঝে শুক্রবার সরকারি ছুটি পড়েছে। তার আগেই নগরীর বিভিন্ন ব্যাংক শাখা ও এটিএম বুথে টাকা উত্তোলনের জন্য ব্যাপক ভিড় দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে ব্যাংকের প্রতিটি শাখায় প্রচুর গ্রাহকের উপস্থিতি দেখা গেছে। যাদের বেশির ভাগ টাকা উত্তোলন করেছেন, জমার পরিমাণ ছিল খুবই কম। রাজধানীর মতিঝিল ও দিলকুশা, দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।

সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের নগদ টাকার প্রয়োজন স্বাভাবিক বিষয়। কেউ শপিং করছেন, কেউ কোরবানির পশু কিনছেন, আবার কেউ গ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পরিশোধ করছেন। ফলে ঈদের আগের শেষ কর্মদিবসে ভিড় বাড়বে এটা ধরেই আমরা পূর্ব প্রস্তুতি নিয়েছিলাম। এখন পর্যন্ত কোনো ভোগান্তি ছাড়াই সেবা দেয়া সম্ভব হচ্ছে।

অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, প্রতি বছরই ঈদের আগে শেষ কর্মদিবসে টাকা উত্তোলনের চাপ বেড়ে যায়। এজন্য ব্যাংকের পক্ষ থেকেও আগে থেকেই পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও গ্রাহকসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। সকাল থেকেই গ্রাহকের উপস্থিতি রয়েছে, তবে আমরা সর্বোচ্চ সেবা দিতে সচেষ্ট।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুথগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ রাখা হয়েছে এবং এটিএম সার্ভিস সচল রাখতে আলাদা টিম নিয়োজিত রয়েছে। ফলে গ্রাহকদের বড় কোনো ভোগান্তির আশঙ্কা নেই।

এদিকে ইসলামী ব্যাংক সূত্র বলছে, গত ৩০শে এপ্রিল ইসলামী ব্যাংকের আমানত ছিল ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা। আর বৃহস্পতিবার পর্যন্ত আমানত দাঁড়িয়েছে এক লাখ ৮২ হাজার কোটি টাকায়। অর্থাৎ গত ২০ দিনে গ্রাহকরা ব্যাংকটি থেকে টাকা তুলেছেন ৩ হাজার কোটি টাকা। এই অর্থ উত্তোলন স্বাভাবিক বলছেন ব্যাংকের কর্মকর্তারা। তাদের মতে, ইসলামী ব্যাংক দেশের শীর্ষ ব্যাংক। প্রতিটি ঈদুল আজহায় গ্রাহকরা এই পরিমাণ টাকা উত্তোলন করে থাকেন।

দেশ জুড়ে ইতিমধ্যে কোরবানির পশুর হাটে গরু আসতে শুরু করেছে। এদিকে ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় রাজধানী ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। এসব মিলিয়ে নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়ায় বুথ ও ব্যাংকগুলোতে এমন ভিড়ের চিত্র দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নগদ টাকার চাহিদা: জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কাছে প্রায় ৪ হাজার কোটি টাকার চাহিদাপত্র দিয়েছে একটি বেসরকারি ব্যাংক। সেই ব্যাংক পেয়েছে দেড় হাজার কোটি টাকা। একইভাবে অপর একটি ব্যাংক ৪ হাজার ৮০০ কোটি টাকা চেয়ে ১ হাজার কোটি টাকা পেয়েছে। এই চিত্র প্রায় অধিকাংশ ব্যাংকের। মূলত কোরবানির ঈদের আগে ব্যাংকে নগদ টাকার প্রচণ্ড চাহিদার কারণেই সংকট দেখা দিয়েছে।

একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, ঈদের আগে নগদ টাকার ব্যাপক চাহিদা। বিশেষ করে কোরবানির ঈদকে কেন্দ্র করে চাহিদা আরও বেড়েছে। কিন্তু গত এক সপ্তাহে পর্যাপ্ত টাকা দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এতে গ্রাহককে কাঙ্ক্ষিত টাকা দিতে হিমশিম খাচ্ছে ব্যাংকগুলো।

কথা হয় হাসান নামের এক গ্রাহকের সঙ্গে। তিনি ইসলামী ব্যাংকের মতিঝিল লোকাল শাখায় নগদ উত্তোলন করতে এসেছেন। তিনি বলেন, কোরবানি এবং নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন পরিশোধের জন্য টাকা উত্তোলন করতে এসেছি।

একই কথা বলেন, রূপালী ব্যাংকের গ্রাহক খায়রুল। তিনি বলেন, ঈদের আগে কোরবানি আছে। সপ্তাহের শেষ দিন, ব্যাংক খোলা থাকছে না। তাই বেশি করে টাকা উত্তোলন করার জন্য এসেছি। এদিকে, পবিত্র ঈদুল আজহায় ব্যাংকের ডিজিটাল সেবা নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বন্ধের মধ্যেও এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখতে হবে।

সরকারি ছুটি ৭ দিন করলেও কোরবানির পশুর হাট সংলগ্ন শাখায় ঈদের আগের দিন রাত দশটা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে পোশাক শিল্প এলাকায়ও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় সীমিত পরিসরে ব্যাংক লেনদেন হবে। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়