শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৫:৫০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। চলতি মে মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭.৫ শতাংশ বেশি। গত বছরের এই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১২৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, গতকাল (১৩ মে) একদিনেই ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের রিজার্ভের এই অবস্থান বৈদেশিক খাতের স্থিতিশীলতাকেই তুলে ধরে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। 

আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এ হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়