শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৯:৩২ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘জিজি’

দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম (Bikroy.com) কিনে নিয়েছে নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস 'জিজি'।

বিক্রয় ডট কমের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বিজনেস ইনসাইডার আফ্রিকার তথ্য বলছে, ২০২৫ সালের মার্চে বাংলাদেশে কার্যক্রম শুরু করে জিজি। অল্প সময়ের মধ্যেই বাজার সম্প্রসারণের অংশ হিসেবে তারা বিক্রয় ডট কমকে নিজেদের আওতায় নিয়ে আসে। প্রতিষ্ঠানটি আফ্রিকার একাধিক দেশে—নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া ও ইথিওপিয়ায়—অনলাইন মার্কেটপ্লেস পরিচালনা করছে।

জিজি দাবি করে, তাদের প্ল্যাটফর্মে বছরে ৯ কোটির বেশি ব্যবহারকারী সক্রিয় থাকে এবং বার্ষিক প্রায় ৭০ বিলিয়ন ডলারের লেনদেন হয়।

অন্যদিকে, ২০১২ সালে প্রতিষ্ঠিত ‘বিক্রয় ডট কম’ বাংলাদেশে সবচেয়ে বড় অনলাইন ক্লাসিফায়েড প্ল্যাটফর্মগুলোর একটি। ৫০টির বেশি ক্যাটাগরিতে পণ্য ও সেবা কেনাবেচার সুযোগ দিয়ে এটি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে। মোবাইল ফোন, ইলেকট্রনিক্স, যানবাহন ও প্রপার্টি—এই বিভাগগুলো ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন।

অধিগ্রহণের পরও আপাতত ‘বিক্রয় ডট কম’ নামেই প্ল্যাটফর্মটি কার্যক্রম চালিয়ে যাবে বলে জানা গেছে। ব্র্যান্ড পরিবর্তনের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলেও সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়