শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি সরকারের প্রথম বাজেট ১১ জুন

বাজারে স্বস্তি আনতে নিত্যপণ্যে করছাড়, বিলাসপণ্যে কড়াকড়ির পথে সরকার

সীমিত আয়ের মানুষদের স্বস্তি দিতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে করছাড়ের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিলাসবহুল জীবনযাপন ও উচ্চমূল্যের পণ্যের ওপর বাড়তি কর আরোপের প্রস্তাবনাও থাকবে এবারের বাজেটে।

বিএনপি সরকারের প্রথম বাজেটে কর কাঠামোয় এমন কিছু পরিকল্পনা গ্রহণের আভাস পাওয়া গেছে। আগামী ১১ জুন সংসদে র্ব্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 আসন্ন বাজেটে নিদ্রিষ্ট আয়ের মানুষের জীবনে স্বস্তি আনতে অর্থমন্ত্রণালয়ের কাছে এমন কিছু প্রস্তাবনা তুলে ধরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির প্রস্তাব অনুযায়ী, আসন্ন বাজেটে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আটা, ময়দা, পেঁয়াজ ও বিভিন্ন মসলার ওপর বিদ্যমান ১ শতাংশ উৎসে কর বাতিল করা হতে পারে।

পাশাপাশি নিত্যপণ্যের ওপর আরোপিত ১ শতাংশ টার্নওভার করও যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে।
এনবিআর সূত্র জানায়, উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার অস্থিরতায় নিত্যপণ্যের বাজারে চাপ অব্যাহত রয়েছে।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সীমিত আয়ের মানুষ ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আমদানি ও সরবরাহ পর্যায়ে করের চাপ কমানো গেলে ব্যবসায়ীদের কম পুঁজি বিনিয়োগ করতে হবে। এর প্রভাব খুচরা বাজারেও পড়তে পারে। তবে শুধু কর কমালেই বাজারে তাৎক্ষণিক বড় ধরনের প্রভাব নাও পড়তে পারে। কারণ পরিবহন ব্যয়, মজুতদারি, বাজার সিন্ডিকেট ও সরবরাহ শৃঙ্খলের দুর্বলতাও দামের ওপর বড় প্রভাব ফেলে। করছাড়ের সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছাতে বাজার তদারকির ওপরও জোর দেওয়া হচ্ছে।

অন্যদিকে বিলাসবহুল প্রাইভেটকার, জিপ, হেলিকপ্টার ও বিমানের ওপর বাড়তি আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। পরিবেশবান্ধব হলেও বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তবে মধ্যবিত্তের নাগালের গাড়িগুলোর ক্ষেত্রে সিসিভিত্তিক বিদ্যমান কর কাঠামো অপরিবর্তিত রাখার চিন্তা করছে সরকার।

প্রথমবারের মতো ব্যাটারিচালিত রিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় বছরে ৫ হাজার টাকা এবং পৌরসভা এলাকায় ২ হাজার টাকা কর নির্ধারণ করা হতে পারে। যদিও এই খাতের যানবাহনের সঠিক সংখ্যা নির্ধারণ ও কর আদায়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কর্মকর্তারা।

এছাড়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বর্তমানে অস্ত্রের লাইসেন্স নবায়নে কোনো অগ্রিম আয়কর নেই। অস্ত্রের লাইসেন্স ফি ও আমদানি শুল্ক আগেই বাড়ানো হয়েছে। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়