শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংক নিলামে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৩ মে) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার নিলামের মাধ্যমে দু’টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে চলতি মে মাসে এ পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ১৭ কোটি ডলার কেনা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়