শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৬:১১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন, দেশের বাজারে ভরিতে দাম কত?

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার দ্রুত কমানোর সম্ভাবনা হ্রাস পেয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একইসঙ্গে বিনিয়োগকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের দিকেও সতর্ক দৃষ্টি রেখেছেন।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৬ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ০ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৬৯৪ দশমিক ৫৯ ডলারে। অন্যদিকে জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭০২ দশমিক ৪০ ডলারে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনভো বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির কারণে ফেডারেল রিজার্ভ আরও দীর্ঘ সময় সুদের হার অপরিবর্তিত রাখতে পারে, যদিও নীতিগতভাবে শিথিলতার প্রবণতা থাকবে। এর ফলে স্বল্পমেয়াদে স্বর্ণের দাম সম্ভবত সীমিত পরিসরে ওঠানামা করবে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য স্বর্ণের বাজারকে প্রভাবিত করবে। যদি প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা যায়, তাহলে তা স্বর্ণের জন্য সহায়ক হবে।’

ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে। তেলের উচ্চমূল্যের কারণে মূল্যস্ফীতি এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বহাল থাকার আশঙ্কা এ পতনের পেছনে ভূমিকা রেখেছে। যদিও মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ ধরা হয়, তবুও উচ্চ সুদের হার সাধারণত সুদবিহীন এই সম্পদের ওপর চাপ সৃষ্টি করে।

এ ছাড়া রুপার দাম ০ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৮৬ দশমিক ৬১ ডলারে নেমে আসে। আর প্লাটিনামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ২ হাজার ১২৩ দশমিক ৮০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৮৯ দশমিক ১৮ ডলারে নেমে আসে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়