শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১১:৪৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঋণ-কর-জ্বালানি সংকটে পোশাক খাত, প্রধানমন্ত্রীর কাছে সহায়তা দাবি উদ্যোক্তাদের

দেশের তৈরি পোশাক খাতে একের পর এক কারখানা বন্ধের আশঙ্কার মধ্যে এবার চালু থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সরকারের জরুরি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা। সোমবার (১১ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএর শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেন। বৈঠকে পোশাকশিল্পের মালিকরা খাতসংশ্লিষ্ট বিভিন্ন উদ্বেগ তুলে ধরেন। পাশাপাশি তারা বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর প্রচেষ্টা, এলডিসি উত্তরণ পিছিয়ে দেয়ার বিষয়ে এবং শ্রম আইন জাতীয় সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে জানান, বিদ্যমান ব্যাংক ঋণের চাপ, এনবিআরের রাজস্ব ও কর-সংক্রান্ত জটিলতা, জ্বালানি সংকট এবং বৈশ্বিক বাজারের অনিশ্চয়তায় চালু থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোও চরম চাপে পড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কারখানা বন্ধের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। এই বাস্তবতায় বর্তমানে উৎপাদনে থাকা কারখানাগুলো যাতে বন্ধ না হয়ে যায়, সে বিষয়ে নীতিগত সহায়তা চান তারা।

আলোচনায় রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, প্রচলিত পোশাকপণ্যের ওপর নির্ভরতা দীর্ঘ মেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট নয়। এ সময় আলোচনায় সিল্ক সেক্টর, ম্যানমেইড ফাইবারভিত্তিক পণ্য ও নতুন রপ্তানি খাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব পায়। এসব উদ্যোগের বিষয়েও প্রধানমন্ত্রী উদ্যোক্তাদের উৎসাহ দেন এবং সব ধরনের নীতিগত সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

বৈঠকে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়