শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৫:২৩ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর নজর সুদের হারের দিকে

মধ্যপ্রাচ্যে অস্থিরতা বৃদ্ধির শঙ্কায় বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম নতুন রেকর্ড গড়ে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি আরও বৃদ্ধির শঙ্কায় মে মাসে ধীরে চলার নীতি নিয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি বেড়ে বৃহস্পতিবার ব্যারেলপ্রতি ১২৬ ডলারে ওঠে। তবে দুপুরের পর কিছুটা কমে যায়। গত চার বছরের মধ্যে এমন রেকর্ড দামের পর মে মাসের শুরুতে বিনিয়োগকারীরা নতুন হিসাব কষতে শুরু করেছেন। জার্মানির ডয়চে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জিম রিড এএফপিকে বলেন, সংঘাত ঘনীভূত হওয়ার আশঙ্কায় তেলের দামও বাড়ছে। বিনিয়োগকারীরা দীর্ঘস্থায়ী সংঘাতের সম্ভাবনা ধরে নিয়েই বাজারের হিসাব কষছেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো মে মাসে তুলনামূলক শান্ত সূচির প্রস্তুতি নিচ্ছে। মুদ্রানীতি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সতর্ক অবস্থান নিয়েছে সুইডেন, নরওয়ে, হাঙ্গেরি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকগুলো।

তেলের দাম রেকর্ড ছোঁয়ার পর বৃহস্পতিবার এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারে পতন ঘটে। টোকিও এবং হংকংয়ের বাজার নিম্নমুখী সূচক নিয়েই লেনদেন শেষ করে। তবে দিনের শেষদিকে গিয়ে সাংহাইয়ে সূচক কিছুটা বাড়ে। অপরদিকে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে সুদের হার অপরিবর্তিত রেখেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। একই পথে হাঁটতে পারে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ড। ব্যাংকগুলো সুদের হার নিয়ে কেমন সংকেত দেবে, সেদিকে বিনিয়োগকারীরা নজর রাখছেন বলে জানিয়েছে এএফপি।

বিশ্ববাজারে নতুন করে অস্থিরতার শঙ্কা শুরু হয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে অ্যাক্সিওসের একটি প্রতিবেদন প্রকাশের পর। এতে বলা হয়েছে, সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করবেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম)  প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। অপরদিকে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের একটি সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় আছে। যেটি স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের হাতে পৌঁছাতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়