শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৩১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আইএমএফ ঋণ স্থগিতের খবর ‘সম্পূর্ণ অসত্য’, জানাল সরকার

মনিরুল ইসলাম : বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং মিটিংকে ঘিরে ‘সংস্কারে ব্যর্থতার কারণে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ’—এমন খবরকে সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে সরকার।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আজ আইএমএফের সঙ্গে দুটি বৈঠক করেছে। প্রথম বৈঠকটি সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ও তার টিমের সঙ্গে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৈঠকটি বিকেলে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ও তার টিমের সঙ্গে হয়।

দুটি বৈঠকই ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী বর্তমান নির্বাচিত সরকারের উন্নয়ন দৃষ্টিভঙ্গি এবং বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। রাজস্ব আয় বৃদ্ধি, ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বেশিরভাগ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরা হয়।

আইএমএফ স্পষ্টভাবে জানিয়েছে, তারা বাংলাদেশের উন্নয়ন অংশীদার এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভবিষ্যতেও উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

এছাড়া, ‘সংস্কারে ব্যর্থতার কারণে ঋণের কিস্তি স্থগিত’—এমন কোনো সিদ্ধান্ত আইএমএফ নেয়নি বলেও নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আইএমএফের সঙ্গে গতকাল কোনো বৈঠক হয়নি; বৈঠকগুলো আজ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এ ধরনের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজার মাধ্যমে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়