শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের গ্লোবাল হেড হলেন নালিনী তারাকেশ্বর

নিজস্ব প্রতিবেদক : স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের গ্লোবাল হেড হিসেবে নিয়োগ পেয়েছেন নালিনী তারাকেশ্বর। স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট ফিলানথ্রোপির প্রধান হিসেবেও কাজ করবেন তিনি। নালিনী তারাকেশ্বর এ বিষয়ে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন। এর আগে তিনি ইউবিএস অপ্টিমাস ফাউন্ডেশনের ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর করপোরেট ফিলানথ্রোপি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের সামগ্রিক কৌশল ও এর বৈশ্বিক প্রভাব সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার পথে প্রতিবন্ধকতা দূর করবেন।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যালেন্ট অফিসার এবং ফাউন্ডেশনের ট্রাস্টি তানুজ কাপিলাশ্রামী বলেন, তরুণরা ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমাদের ফাউন্ডেশন এ পর্যন্ত ১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করেছে এবং ৭ লাখের বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমরা আমাদের বৈশ্বিক সংযোগ কাজে লাগিয়ে আরও বড় পরিবর্তন আনতে চাই। এ ক্ষেত্রে নালিনী তারাকেশ্বর-এর অভিজ্ঞতা আমাদের জন্য বড় অনুঘটক হিসেবে কাজ করবে।

নালিনী তারাকেশ্বর বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড একটি শক্তিশালী বৈশ্বিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন ইতোমধ্যে সুবিধাবঞ্চিত তরুণ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অবদান রেখেছে। আমাদের এই সাফল্যকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে ফাউন্ডেশনে যোগ দিতে পেরে আমি গর্বিত।

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বে যুব বেকারত্বের হার বেড়ে ১২.৪ শতাংশে পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ১২.৩ শতাংশ। বিশ্বব্যাপী প্রায় ২৬ কোটি তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সুবিধাবঞ্চিত তরুণরা। তারাকেশ্বর-এর নেতৃত্বে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন, তরুণদের জন্য মানসম্মত কর্মসংস্থান ও প্রয়োজনীয় সুযোগ বাড়ানোর লক্ষ্যে এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়