শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১২:৪৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের বিওয়াইডির গাড়ি বাংলাদেশে উৎপাদন করবে রানার

রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশে গাড়ি উৎপাদনের জন্য চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে বলে ঘোষণা দিয়েছে।

২০ মার্চ অনুষ্ঠিত রানারের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্তটি অনুমোদিত হয়, যেখানে কোম্পানিটি তাদের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে। শেনজেন-ভিত্তিক বিওয়াইডির সাথে একটি 'মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচার' (প্রধান সরবরাহ ও উৎপাদন) চুক্তি স্বাক্ষরের জন্য পর্ষদ সবুজ সংকেত দিয়েছে।

প্রকাশিত তথ্যে বলা হয়, এই অংশীদারিত্ব বাংলাদেশে অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে, যা স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের নতুন সুযোগ সৃষ্টি করবে। অটোমোবাইল খাতে বিওয়াইডির বিশ্বব্যাপী সুনামের কথা উল্লেখ করে পরিচালনা পর্ষদ এই কৌশলগত সহযোগিতার সম্ভাবনার ওপর গভীর আস্থা প্রকাশ করেছে।

এই ঘোষণার পর রানারের শেয়ারের দামে ইতিবাচক প্রভাব দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর ২.৯৩ শতাংশ বেড়ে ৩৫ টাকা ১০ পয়সায় পৌঁছেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়