শিরোনাম
◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১২:১৫ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’

মনজুর এ আজিজ : সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার মধ্যেই গত ১১ দিনের মধ্যে এটি দ্বিতীয় ডিজেলবাহী জাহাজ। মঙ্গলবার বিকেলে ট্যাংকারটি বন্দরে পৌঁছায়। পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জাহাজটি থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আরও তিনটি ডিজেলবাহী ট্যাংকার পর্যায়ক্রমে চট্টগ্রাম বন্দরে ভিড়বে। এর মধ্যে ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল নিয়ে ‘এসপিটি থেমিস’ নামের জাহাজটি আগামী ১২ মার্চ পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া ১৩ মার্চ ‘র‌্যাফেলস সামুরাই’ এবং ১৫ মার্চ ‘চাং হাং হং তু’ নামের আরও দুটি ট্যাংকার বন্দরে আসবে।

প্রতিটি জাহাজে প্রায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল রয়েছে। সব মিলিয়ে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা পাঁচটি ট্যাংকারের মাধ্যমে দেশে মোট ১ লাখ ৪৪ হাজার ২০৫ টন পরিশোধিত ডিজেল যোগ হবে।

বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সোমবার প্রথম জাহাজ আসার সঙ্গে সঙ্গে দ্রুত জ্বালানি খালাসের ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার আসা দ্বিতীয় জাহাজটির খালাস কার্যক্রমও চলছে। নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী জাহাজগুলো পৌঁছালে দেশের জ্বালানি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়