শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো ২২ ফেব্রুয়ারি পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র শবে বরাতের কারণে দীর্ঘ সরকারি ছুটির প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানুয়ারির ভ্যাট রিটার্ন জমির সময় এক সপ্তাহ বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ই-ভ্যাট সিস্টেমে জানুয়ারি ২০২৬ মাসের অনলাইন রিটার্ন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দাখিল করা যাবে।

আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সরকারি ছুটি ও এ-চালান সিস্টেমের ওটিপি সার্ভার ডাউন থাকার কারণে এই সময়ে বৃদ্ধি প্রয়োজন হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকার পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকার কারণে জানুয়ারির অনলাইন রিটার্ন জমির সময়সীমা বাড়ানো হলো।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপ-ধারা (১ক)-এর ক্ষমতায় এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে করদাতারা অনলাইনের মাধ্যমে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জানুয়ারির ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী মাসিক ৫ হাজার টাকা জরিমানা ধার্য হবে। সার্ভার জটিলতার কারণে করদাতারা যেন অযথা জরিমানার মুখে না পড়েন, এজন্য সময় বৃদ্ধি করা হয়েছে।

আইন অনুযায়ী, প্রতি মাসের ভ্যাটের তথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে দাখিল করতে হয়। তবে এই নতুন আদেশ অনুযায়ী, জানুয়ারি ২০২৬ মাসের রিটার্ন ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া সম্ভব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়