শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সরকারের সুখবর

সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে কেটে রাখা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের মুনাফার সঙ্গে এই অর্থ ফেরত দেওয়া হতে পারে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে তিনি বলেছেন, উৎসে কর হিসেবে কেটে নেওয়া অতিরিক্ত অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হবে। এ বিষয়ে সিস্টেমে কাজ হচ্ছে। আশা করি, পরের মাসের মুনাফার সঙ্গে ফেরত দেওয়া যাবে।

উল্লেখ্য, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ৫ শতাংশ ধার্য হলেও হঠাৎ করেই গত জানুয়ারি মাসে ১০ শতাংশ উৎসে কর কাটা হয়। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন সঞ্চয়পত্রের ছোট বিনিয়োগকারীরা।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর গত ৩ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর ১০ শতাংশ নয়, ৫ শতাংশই কাটা হবে।

এখন সঞ্চয়পত্রে সরকার নির্ধারিত কর হার থেকে বেশি কর কাটা হওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অতিরিক্ত কর ফেরত দেওয়ারও পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের উৎসে কার ৫ শতাংশ হারে কাটা হবে। জানুয়ারি মাসে যাদের কাছ থেকে ৫ শতাংশের বদলে ১০ শতাংশ কাটা হয়েছে, তাদের বাড়তি কেটে রাখা উৎসে করের অর্থ ফেরত দেওয়া হবে। এ বিষয়ে কার্যক্রম চলছে। কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন না। যাদের বিনিয়োগ থেকে বেশি উৎসে কর কাটা হয়েছে, তাদের সবাইকে কেটে রাখা বাড়তি অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক ড. রওশন আরা বেগম ইতোমধ্যে এনবিআরের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন এবং ওই চিঠির আলোকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়