শিরোনাম
◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই!

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারির প্রথম ২ দিনে রেমিট্যান্স এলো ৩২ কোটি ডলার

ফেব্রুয়ারি মাসের প্রথম ২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৬ কোটি ৩০ লাখ ডলার।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি ফেব্রুয়ারির প্রথম ২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭ কোটি ৭০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৯৭৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশের ইতিহাসে যা কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়