শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রাজস্ব‌বোর্ড ১ লাখ ২৩ হাজার কোটি টাকা আদায় করতে পারছে না

ডেস্ক রি‌পোর্ট : করদাতাদের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটসহ মোট ৫০টি কর অঞ্চলে বকেয়া করের পরিমাণ ১ লাখ ২৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এনবিআরের পরিসংখ্যান অনুবিভাগের তথ্য বলছে, ৫০টি কর অঞ্চলে গত ডিসেম্বর পর্যন্ত বকেয়া দাবি সম্পৃক্ত নথি ছিল ৮৫ হাজার ১৮৬টি। বকেয়া দাবি সম্পৃক্ত মামলা ছিল ১ লাখ ৬৮ হাজার ১১০টি। মোট দাবির পরিমাণ ১ লাখ ২৩ হাজার ৪৭০ কোটি ৩৪ লাখ টাকা।

এই দাবির বিপরীতে ৮৫ হাজার ৯১৮ কোটি ৯৭ লাখ টাকা নিয়ে আইনি বিরোধ আছে। অন্যদিকে ৩৭ হাজার ৫৩৮ কোটি টাকা নিয়ে কোনো আইনি বিরোধ নেই। এই অর্থগুলো আদায় করতে পারলে সরকারের আর্থিক সংকটের কিছুটা হলেও সমাধান হতে পারত।

একজন কর কমিশনার বলেন, ‘‘বকেয়া দাবির নথির সংখ্যা কম হতে পারে। কিন্তু, মামলা বেশি হয়ে থাকে। এসব মামলা থেকে পাওনা টাকাই হলো মোট দাবি। আর বিতর্কিত দাবি হলো, যেটা নিয়ে করদাতারা ট্রাইব্যুনাল ও আপিলে গেছেন। অবিতর্কিত দাবি হলো, নিরঙ্কুশ পাওনা; যেটা নিয়ে কোনো মামলা চলমান নেই; অর্থাৎ সরকার রায় পেয়েছে।

বকেয়া দাবির নথি সবচেয়ে বেশি গাজীপুর কর অঞ্চলে, ৪ হাজার ৬৪১টি। দ্বিতীয় অবস্থানে কর অঞ্চল নারায়ণগঞ্জ, সংখ্যা ৩ হাজার ৮৮৩।

কর অঞ্চল কুমিল্লায় ৩ হাজার ৩৫৪টি, ঢাকার কর অঞ্চল-৮ এ ৩ হাজার ২১৫টি ও কর অঞ্চল-৫ এ ৩ হাজার ১৫৯টি কর দাবি রয়েছে। বাকিগুলোতে কর দাবির নথি ২ হাজারের ঘরে। মামলা সবচেয়ে বেশি গাজীপুর কর অঞ্চলে, ৯ হাজার ১৬৩টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রামের কর অঞ্চল-৩ এ ৮ হাজার ১৫৩টি।

ঢাকার কর অঞ্চল-৮ এ মামলার সংখ্যা ৭ হাজার ৯৮০টি, নারায়ণগঞ্জে ৭ হাজার ৮১৪টি, ঢাকার কর অঞ্চল-৫ এ ৬ হাজার ৭৭৭টি, কুমিল্লায় ৬ হাজার ৩৫৪টি, ঢাকার কর অঞ্চল ১৪ তে ৫ হাজার ৬৩৮টি ও রাজশাহীতে ৫ হাজার ৪৭০টি।

বৃহৎ করদাতা ইউনিটে (আয়কর) গত ডিসেম্বর পর্যন্ত বকেয়া দাবি সম্পৃক্ত নথির সংখ্যা ৫০১টি। বকেয়া দাবি সম্পৃক্ত মামলার সংখ্যা ৮৩১। মোট দাবির পরিমাণ ৩৫ হাজার ১০৬ কোটি ১৯ লাখ টাকা।

এরমধ্যে বিতর্কিত দাবির পরিমাণ ৩০ হাজার ৬৪০ কোটি ৫ লাখ টাকা। অবিতর্কিত দাবির পরিমাণ ৪ হাজার ৪৬৫ কোটি ৭৯ লাখ টাকা।  

কর অঞ্চল-১ এ গত ডিসেম্বর পর্যন্ত বকেয়া দাবি সম্পৃক্ত নথির সংখ্যা ২ হাজার ৪৭২টি। বকেয়া দাবি সম্পৃক্ত মামলার সংখ্যা ৪ হাজার ৯২১টি। মোট দাবির পরিমাণ ৩ হাজার ৭৮৪ কোটি ৪৭ লাখ টাকা। এরমধ্যে বিতর্কিত দাবির পরিমাণ ২ হাজার ৯৮৮ কোটি ২৬ লাখ টাকা। অবিতর্কিত দাবির পরিমাণ ৪৯৬ কোটি ২১ লাখ টাকা।  

কর অঞ্চল-২ এ গত ডিসেম্বর পর্যন্ত বকেয়া দাবি সম্পৃক্ত নথির সংখ্যা ১ হাজার ৯০৬টি। বকেয়া দাবি সম্পৃক্ত মামলার সংখ্যা ৪ হাজার ৭০টি। মোট দাবির পরিমাণ ১ হাজার ৩০৩ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে বিতর্কিত দাবির পরিমাণ ৮৬১ কোটি ৫৪ লাখ টাকা। অবিতর্কিত দাবির পরিমাণ ৪৪২ কোটি ২৭ লাখ টাকা।

কর অঞ্চল-৩ এ গত ডিসেম্বর পর্যন্ত বকেয়া দাবি সম্পৃক্ত নথি ছিল ১ হাজার ৭৯৪টি। বকেয়া দাবি সম্পৃক্ত মামলার সংখ্যা ২ হাজার ৬১২টি। মোট দাবির পরিমাণ ১ হাজার ৭২ কোটি ২ লাখ টাকা। এরমধ্যে বিতর্কিত দাবির পরিমাণ ৮৮৫ কোটি ৫৫ লাখ টাকা। অবিতর্কিত দাবির পরিমাণ ১৮৬ কোটি ৬৫ লাখ টাকা।

কর অঞ্চল-৪ এ গত ডিসেম্বর পর্যন্ত বকেয়া দাবি সম্পৃক্ত নথি ছিল ১ হাজার ৭৯৪টি। বকেয়া দাবি সম্পৃক্ত মামলার সংখ্যা ২ হাজার ৬১২টি। মোট দাবির পরিমাণ ১ হাজার ৭২ কোটি ২ লাখ টাকা। এরমধ্যে বিতর্কিত দাবির পরিমাণ ৮৮৫ কোটি ৫৫ লাখ টাকা। অবিতর্কিত দাবির পরিমাণ ১৮৬ কোটি ৬৫ লাখ টাকা।--- দেশকাল নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়