শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক

দেশের ব্যাংকগুলোকে হঠাৎ ১০ হাজার টাকা পর্যন্ত কী পরিমাণ কৃষিঋণ রয়েছে, সে তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীরের চাহিদার পরিপ্রেক্ষিতে এ তথ্য চাওয়া হয়। গত বৃহস্পতিবার অফিস সময় শেষে কৃষিঋণ বিভাগ থেকে ই-মেইল যোগে রোববার দুপুর ১২টার আগেই তথ্য পাঠাতে বলা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ব্যাংকগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কৃষি ও পল্লি খাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত বিতরণকৃত ঋণ এবং বিনিয়োগের মোট মূলধন, সুদ বা মুনাফা এবং বকেয়া স্থিতির তথ্য হিসাব করে পাঠাতে হবে। নির্ধারিত তথ্য গতকাল ১ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় প্রেরণ করতে বলা হয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কৃষি খাতে ২১ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চার হাজার ৭৪৯ কোটি টাকা বা ২৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক নির্ধারিত পুরো অর্থবছরের ৩৯ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ছয় মাসে বিতরণ হয়েছে ৫৩ দশমিক ৮৭ শতাংশ। বর্তমানে ব্যাংকগুলোর নিট ঋণ প্রদানের আড়াই শতাংশ কৃষি খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেখেছে বাংলাদেশ ব্যাংক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়