শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:২৫ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বৈদেশিক ঋণ পরিশোধ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এই সময়ে ২ দশমিক ১৯ বিলিয়ন বা ২১৯ কোটি ৫০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ ঋণের আসল ও সুদ পরিশোধ করেছে বাংলাদেশ। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ কোটি ডলার বেশি।

গতকাল বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-ডিসেম্বর মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এ তথ্য উঠে এসেছে। কয়েক বছর ধরে বিদেশি ঋণ পরিশোধে চাপ বেড়েছে। গত অর্থবছরে চার বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে।

ইআরডির প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ২৫০ কোটি ডলার ছাড় করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলো। অন্যদিকে আগের নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করতে খরচ হয়েছে প্রায় ২২০ কোটি ডলার। এর মানে হলো, গত ছয় মাসে বিদেশি ঋণ যা এসেছে, তার প্রায় সমপরিমাণ অর্থই পরিশোধ করতে হয়েছে সরকারকে।

ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ছয় মাসে সব মিলিয়ে বাংলাদেশ ১৯৯ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে। গত অর্থবছরের একই সময়ে ২৩০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল। গত ডিসেম্বর মাসে ৭৭ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে রাশিয়া। দেশটি ছয় মাসে দিয়েছে ৫৭ কোটি ৬০ ডলার। এরপর আছে বিশ্বব্যাংক। এই সংস্থা দিয়েছে ৫৫ কোটি ডলার। আর এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছে ৫২ কোটি ডলার। চীন ও ভারত ছাড় করেছে যথাক্রমে ২২ কোটি ডলার ও সাড়ে ১০ কোটি ডলার। জাপান দিয়েছে ১২ কোটি ডলার।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়