শিরোনাম
◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা!

বাংলাদেশের কয়েকটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেছে আফগান প্রতিনিধিদল। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যম ওষুধ আমদানি করতে চায় আফগানিস্তান। আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বাধীন দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে এই আগ্রহ প্রকাশ করেছেন। খবর পাজহক আফগান নিউজের।

আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ঢাকায় বাংলাদেশের দুটি বৃহৎ ও সুপরিচিত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদকদের মধ্যে অন্যতম এবং তাদের পণ্য প্রায় ৫০টি দেশে রপ্তানি করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পরিদর্শনকালে মৌলভি জাহিদ বাংলাদেশি ওষুধ খাতের বিনিয়োগকারীদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আহ্বান জানান। তিনি বলেন, সারা দেশে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, আফগানিস্তান সরকার শিল্প ও উৎপাদন কার্যক্রমকে পূর্ণ সমর্থন দিচ্ছে। বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ ও স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাইমুল্লাহ আইয়ুবি বলেছেন, মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিবিধান অনুযায়ী বাংলাদেশি উৎপাদকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আফগান ব্যবসায়ী ও বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে সমঝোতা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়