শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরে এলো মার্কিন ভুট্টার বিশাল চালান, খালাস শুরু

দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে ভুট্টার প্রথম চালান। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর সদরঘাটে কর্ণফুলী নদীর তীরে ‘এমভি বেলটোকিও’ জাহাজ থেকে আনুষ্ঠানিকভাবে এই ভুট্টা খালাস প্রক্রিয়া শুরু হয়। ২০১৮ সালের পর এই প্রথম মার্কিন শস্যের কোনো বড় চালান বাংলাদেশে এলো।

নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা এবং মিনেসোটায় উৎপাদিত প্রায় ৫৭ হাজার ৮৫৫ টন হলুদ ভুট্টা নিয়ে আসা এই চালানটি বাংলাদেশের পশুখাদ্য খাতের জন্য একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাংকুভার বন্দর থেকে শস্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ইউনাইটেড গ্রেইন করপোরেশন’ (ইউজিসি) এই ভুট্টা পাঠিয়েছে।

ভুট্টার এই চালানকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস। এ উপলক্ষে ঘাটে আয়োজিত ‘দ্য রিটার্ন অব ইউএস কর্ন টু বাংলাদেশ’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট সেখানে উপস্থিত ছিলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের তিনটি প্রধান পশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান-নাহার অ্যাগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের ক্রেতাদের সমন্বয়ে গঠিত একটি জোট।

এরিন কোভার্ট অনুষ্ঠানে বলেন, ‘এখানে এসে আমি খুব খুশি। ঐতিহাসিক দিন আজ। বাণিজ্য সম্পর্ক নিয়ে আমরা কাজ করছি। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে কাজ করে চলেছি।

এটা ভুট্টার প্রথম শিপমেন্ট। ২০২৫-২৬ ফসল মৌসুমে এসব ভুট্টা উৎপাদিত হয়েছে। দীর্ঘ ৮ বছর পর আবার ভুট্টা এলো বাংলাদেশে। প্রতিবছর ২ মিলিয়ন মেট্রিক টন ভুট্টা আসবে। ভুট্টার মান ও সরবরাহ ব্যবস্থার বিষয়ে আমরা নিশ্চয়তা দিচ্ছি।”

যুক্তরাষ্ট্র থেকে এসব ভুট্টা রপ্তানি করেছে দেশটির অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক কোম্পানি ইউনাইটেড গ্রেইন করপোরেশন (ইউজিসি)।

বাংলাদেশের পশুখাদ্য উৎপাদনকারী তিন কোম্পানি নাহার অ্যাগ্রো গ্রুপ (১০ হাজার টন), প্যারাগন গ্রুপ (১৯ হাজার টন) এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড (২৯ হাজার টন) ভুট্টা আমদানি করেছে।

এমভি বেলটোকিও নামের একটি জাহাজে করে এসব ভুট্টা ৩১ ডিসেম্বর কুতুবদিয়ায় পৌঁছায়। সেখান থেকে ছোট আকারের (লাইটার) জাহাজে করে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নোয়াপাড়ার বিভিন্ন গন্তব্যে রওনা হয় এসব ভুট্টা।

বুধবারের অনুষ্ঠানে যে লাইটার থেকে ভুট্টার চালান খালাস উদ্বোধন করা হয়, সেখানে আড়াই হাজার টনের মতো ভুট্টা আছে।

অনুষ্ঠানে নাহার অ্যাগ্রোর এমডি রাকিবুর রহমান টুটুল বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে এনে আমরা ভুট্টার চাহিদা মেটাতে পারব। বাংলাদেশে চাহিদার ৩০ শতাংশ আমাদের দেশীয় ভুট্টার মাধ্যমে পূরণ হয়। বাকিটা আমদানি করতে হয়।’

তিনি বলেন, ‘তিন মাস আগে আমেরিকা থেকে কিনতে হয়। আনতে সময় লাগে ৪৫ দিন। বাংলাদেশের মানুষ দ্রুত পেতে চায় বলে আগে ভারত, ব্রাজিল থেকে আনা হতো। যুক্তরাষ্ট্র আমাদের লোডিং পয়েন্টে হেল্প করেছে, যেন দেরি না হয়। এই চালান জাহাজে আসতে ৪৬ দিন লেগেছে।’

তিনি আরও বলেন, ‘দাম প্রায় কাছাকাছি। ব্রাজিল থেকে আনলে প্রায় একই দাম। যেহেতু সম্পর্ক এখন বৃদ্ধি পাচ্ছে, ১০-১৫ দিন বেশি সময় লাগলেও আমরা যুক্তরাষ্ট্র থেকে আনব। প্রতি টনের দাম পড়েছে ২৪৬ ডলার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়