শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজের দাম এক লাফে প্রতিকেজিতে কমলো ৩০ টাকা!

আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়ায় রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এদিন একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানির খবর ছড়িয়ে পড়তেই খুচরা বাজারে এক লাফে কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত দাম কমে যায়।

ব্যবসায়ীদের দাবি, আমদানি অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল হবে।

এদিকে, প্রথমদিন হিলি স্থলবন্দরের চারজন আমদানিকারক ১২০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ ৩০শে আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়