শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূল্যস্ফীতি ভালো পথে, বছর শেষে ৫ শতাংশ লক্ষ্য—বাংলাদেশ ব্যাংক গভর্নর

চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৫ শতাংশে নেমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ আশা প্রকাশ করেন।

গভর্নর বলেন, '২০২৪ সালে মূল্যস্ফীতি ১২ শতাংশের বেশি হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি এটি ভালোর দিকে যাচ্ছে।'

'খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ৭ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে এবং সামগ্রিক মূল্যস্ফীতি এখন ৮ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে আমরা এটি ৫ শতাংশে নামিয়ে আনতে পারব বলে আশা করছি,' বলেন তিনি।

মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য নীতি সুদহার কমানো একটি পূর্বশর্ত।

এ প্রসঙ্গে গভর্নর বলেন, 'সুদের প্রকৃত হার ইতিবাচক না থাকলে আমরা হার কমাতে পারি না। বৈদেশিক ঋণ কমানোর জন্য প্রথমেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে।'

গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, 'মূল্যস্ফীতি ব্যবস্থাপনা কার্যকরভাবে করতে পারলে বিনিময় হার স্থিতিশীল, বিনিয়োগকারীদের আস্থা জোরদার ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে সুবিধা হবে।'

তিনি বলেন, 'হঠাৎ প্রশাসনিক খরচ কমানো বিপরীত প্রতিক্রিয়া তৈরি হবে এবং নতুন করে মুদ্রাবাজারে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।' উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়