শিরোনাম
◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’ জারি: ব্যাংক বন্ধ হলেও তাৎক্ষণিক যত টাকা পাবেন গ্রাহক

দেশের ব্যাংকিং খাতে আমানতকারীদের সুরক্ষা ও জন-আস্থা বৃদ্ধির লক্ষ্যে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। এতে কোনো ব্যাংক বা ফিন্যান্স কোম্পানি অবসায়ন বা বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন সাধারণ আমানতকারীরা। যেটা আগে ছিল এক লাখ টাকা।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইনস্যুরেন্স বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংক কোম্পানি ও ফিন্যান্স কোম্পানিতে আমানত রাখা ব্যক্তিদের আমানত ফেরত নিশ্চিত করাই নতুন অধ্যাদেশের মূল উদ্দেশ্য।

সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের আওতায় আলাদা আমানত সুরক্ষা বিভাগ গঠন করা হবে; যা নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, আমানত পরিশোধ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

আর্থিক খাতের স্থিতিশীলতার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়