শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুল্কযুদ্ধেও টিকে বাংলাদেশ: মার্কিন বাজারে পোশাক রফতানি বাড়ল পাঁচ শতাংশ

শুল্কযুদ্ধের মধ্যেই চলতি অর্থবছরের প্রথম চার মাসে মার্কিন বাজারে ৫ দশমিক ১৪ শতাংশ বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি। এ সময়ে প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে তৃতীয় শীর্ষ রফতানি গন্তব্য যুক্তরাজ্যে। বরাবরের মতোই সবচেয়ে বেশি রফতানি হয়েছে ইউরোপীয় ইউনিয়নে। তবে অপ্রচলতি বাজারে কমেছে রফতানি আয়ের পরিমাণ।

গত আগস্ট থেকে মার্কিন বাজারে পণ্য রফতানিতে ২০ শতাংশ বেশি শুল্ক গুনতে হচ্ছে বাংলাদেশি রফতানিকারকদের। এমন শুল্ক বাধার মধ্যেই দেশটিতে বেড়েছে তৈরি পোশাক রফতানি।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেশ ভিত্তিক রফতানি আয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ২৫৯ কোটি ডলারের তৈরি পোশাক গেছে যুক্তরাষ্ট্রে।
  
হিসাব বলছে, গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে ৫ দশমিক ১৪ শতাংশ। এ সময়ে বাংলাদেশি পণ্যের শীর্ষ রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়নে ৬২৫ কোটি ৭২ লাখ ডলার মূল্যের পোশাক বিক্রি করেছেন উদ্যোক্তারা। মোট রফতানির ৪৮ শতাংশের বেশি এই বাজারে গেলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ৪৬ শতাংশ।
 
যুক্তরাজ্যে রফতানি হয়েছে ১৫৩ কোটি ৩৯ লাখ ডলারের পোশাক। যা মোট রফতানির ১১ দশমিক ৮১ শতাংশ। আর প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭২ শতাংশ। এদিকে ১০ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে কানাডায় রফতানি হয়েছে ৪৪ কোটি ২৩ লাখ ডলারের পোশাক।
 
তবে অপ্রচলতি বাজারে কমেছে রফতানি। গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬৯ শতাংশ কমে ১৫টি দেশে রফতানি হয়েছে ২১৬ কোটি ৯৯ লাখ ডলারের তৈরি পোশাক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়