শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন

পাঁচটি দুর্বল শরিয়াহভিত্তিক ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক—এর বোর্ড বাতিল করা হয়েছে। তবে দৈনন্দিন গ্রাহকসেবা ও লেনদেন কার্যক্রম (পেমেন্ট, রেমিট্যান্স, এলসি ইত্যাদি) স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এই পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হচ্ছে। এর প্রধান উদ্দেশ্য হলো আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং ধাপে ধাপে ফেরত নিশ্চিত করা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বুধবার (৫ নভেম্বর) জানিয়েছেন, ব্যাংক একীভূতকরণের ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে বা 'নেগেটিভ ইকুইটি' অবস্থায় চলে গেছে। ফলে তাদের শেয়ারগুলোর বাজারমূল্য শূন্য ধরা হবে এবং কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।

যেসব আমানতকারীর জমা ২ লাখ টাকা বা তার কম, তারা প্রথম ধাপে সম্পূর্ণ অর্থ একবারেই তুলে নিতে পারবেন। এই অর্থ বাংলাদেশ ব্যাংকের ‘আমানত সুরক্ষা তহবিল’ থেকে প্রদান করা হবে। ব্যাংকে প্রশাসক নিয়োগের পরপরই এই ফেরত প্রক্রিয়া শুরু হবে।

অন্যদিকে যাদের আমানতের পরিমাণ ২ লাখ টাকার বেশি, তাদের বাকি অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এই ফেরতের সময়সীমা ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত হতে পারে। চূড়ান্ত সময়সীমা বাংলাদেশ ব্যাংক ও নতুন প্রশাসন যৌথভাবে নির্ধারণ করবে।

গভর্নর জানিয়েছেন, চলতি নভেম্বর মাস থেকেই আমানতকারীরা অর্থ তোলা শুরু করতে পারবেন। তারা নিজ নিজ ব্যাংক শাখার মাধ্যমে অথবা বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে, আমানতকারীদের অর্থ পুরোপুরি সুরক্ষিত, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। একীভূতকরণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নিবিড়ভাবে তদারকি করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়