শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিগুন আমদানি হওয়া সত্ত্বেও বাজারে নেই মথ ডাল

দেশে গত অর্থবছরে ২১ হাজার ৮৯১ টন মথ ডাল আমদানি হয়েছে। কিন্তু বাজারে এ ডালের কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ক্ষতিকর রং মিশিয়ে এই ডাল বিক্রি হচ্ছে মুগ ডাল নামে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন পরিস্থিতিতে রং মেশানো মথ ডাল না কেনার পরামর্শ দিয়েছে বিএফএসএ। 

জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, গত অর্থবছরে মুগ ডাল আমাদানি হয়েছে ১০ হাজার ৯৬১ টন। অন্যদিকে মথ ডাল আমদানি হয়েছে ২১ হাজার ৮৯১ টন। মুগ ডালের তুলনায় মথ ডালের আমদানি প্রায় দ্বিগুণ। কিন্তু বাজারে মথ ডাল নামে কোনো ডাল পাওয়া যাচ্ছে না। 

মথ ডালে ক্ষতিকর রং মিশিয়ে মুগ ডালের নামে বিক্রি করা হচ্ছে– এমন তথ্য পেয়ে অনুসন্ধানে নামেন সংস্থাটির কর্মকর্তারা। তারা বিভিন্ন বাজার থেকে মুগ ডালের ৩৩টি নমুনা সংগ্রহ করেন। প্রাথমিক পরীক্ষায় ১৮টি নমুনার মধ্যে হলুদ রঙের অস্তিত্ব পাওয়া যায়। রং মিশ্রিত ডালের একটি নমুনা বিএসটিআইর ল্যাবরেটরিতে পাঠালে পরীক্ষা করার পর ওই নমুনায় টারট্রাজিন রং পাওয়া যায়। খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধানমালা, ২০১৭ অনুযায়ী, টারট্রাজিন রংটি সতর্কতার সঙ্গে ব্যবহারযোগ্য। 

বিএফএসএর চেয়ারম্যান জাকারিয়া সমকালকে বলেন, ডাল বা শস্যে রং ব্যবহারের অনুমোদন নেই। এতে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে। আমদানির সময় মুগ ও মথ ডালের রং পরীক্ষা নিশ্চিতকরণ এবং রং মিশ্রিত ডাল যাতে বাংলাদেশে আমদানি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। 

বিএফএসএর নির্দেশে মথ ডালের অস্তিত্ব খুঁজতে মাঠে নামে ভোক্তা অধিদপ্তর। গত তিন-চারদিন ঢাকার রহমতগঞ্জ, কারওয়ান বাজার, মোহাম্মদপুর, মিরপুর, গাজীপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মথ ডালের কোনো অস্তিত্ব পায়নি অধিদপ্তরের কর্মকর্তারা। রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করে তারা। 

অধিদপ্তরের এক কর্মকর্তা সমকালকে জানান, ডাল ব্যবসায়ীরা বলছেন, আমদানির পর রং মেশানো হয়। ভোক্তারা ডালের রং উজ্জ্বল না হলে কিনতে চান না। সে জন্য এই রং ব্যবহার করা হচ্ছে বলে তাদের অভিযানে তথ্য মিলছে। 

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়