শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:০৮ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রপ্তানি খাতে উত্থান, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যেই সর্বাধিক প্রবৃদ্ধি

উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার মিলিয়ন মার্কিন ডলারে, যা সেপ্টেম্বর মাসের তুলনায় ৫.৪১ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৬ হাজার ১৩৭.০৩ মিলিয়ন ডলার। এই আয় গত অর্থবছরের একই সময়ের ১৫ হাজার ৭৮৬.৩২ মিলিয়ন ডলারের তুলনায় ২.২২ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

রপ্তানিতে তৈরি পোশাক খাত তার শীর্ষস্থান ধরে রেখেছে, যা অক্টোবর ২০২৫-এ একাই তিন হাজার ১৯.৯৪ মিলিয়ন ডলার আয় করেছে। এই আয়ের প্রধান উৎস হিসেবে নিটওয়্যার এবং ওভেন পোশাক এখনো অগ্রণী ভূমিকায় রয়েছে।

তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ, জাহাজ, চিংড়ি এবং হালকা প্রকৌশল পণ্যসহ অন্যান্য খাতও বাংলাদেশের সামগ্রিক রপ্তানি সাফল্যকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশি পণ্যের প্রধান রপ্তানি গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তাদের শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৬.৮৯ শতাংশ এবং ২.৮২ শতাংশ।

একই সময়ে চীন, সৌদি আরব, কানাডা এবং স্পেনে বাংলাদেশের রপ্তানি যথাক্রমে ২৫ শতাংশ, ১৫.৩৭ শতাংশ, ১২.৩৬ শতাংশ এবং ১২.৬৪ শতাংশের মতো উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বছরওয়ারি রপ্তানি আয় সামান্য হ্রাস পেলেও, মাসওয়ারি ধারাবাহিক প্রবৃদ্ধি এবং প্রধান খাতগুলোর ইতিবাচক পারফরম্যান্স বিশ্ব বাজারে বাংলাদেশের রপ্তানি শিল্পের স্থিতিশীলতা ও প্রতিযোগিতা প্রমাণ করে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়