শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেকে টাকার অঙ্কের পাশে ‘Only’ লেখা কেন জরুরি: জানালেন অর্থ বিশেষজ্ঞরা

বর্তমান সময়ে নিরাপদ লেনদেনের জন্য নগদের বদলে চেক বা অনলাইন পেমেন্ট ব্যবহারের পরামর্শ দেন অর্থ বিশেষজ্ঞরা। এতে যেমন লেনদেনের লিখিত প্রমাণ থাকে, তেমনি কর কর্তৃপক্ষের কাছেও তথ্য স্বচ্ছ থাকে। কিন্তু অনেকেই জানেন না—চেক লেখার সময় একটি ছোট ভুল আপনার বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চেক লেখার সময় টাকার অঙ্কের পাশে ‘Only’ শব্দটি না লিখলে প্রতারণার ঝুঁকি থেকে যায়। অনেক সময় চেকের অঙ্কে সামান্য ঘষামাজা বা শব্দ যোগ করে কেউ সহজেই টাকার পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

কেন লেখা হয় ‘Only’?
চেকে টাকার অঙ্কের পর ‘Only’ শব্দটি লেখার মূল উদ্দেশ্য হলো নিরাপত্তা নিশ্চিত করা। এটি লেখা থাকলে টাকার অঙ্কের পরে আর কেউ বাড়তি কোনো শব্দ বা সংখ্যা যোগ করতে পারে না।

উদাহরণ হিসেবে ধরা যাক
আপনি যদি লিখেন “Twenty Five Thousand”, তাহলে পরবর্তীতে কেউ চাইলে এর শেষে “and Fifty” বা “Hundred” যোগ করে পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

কিন্তু আপনি যদি লেখেন “Twenty Five Thousand Only”, তাহলে এই জায়গায় আর কিছু যোগ করা সম্ভব নয়। ফলে আপনার চেকটি থেকে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যায়।

চেক লেখার সময় আরও যেসব বিষয়ে সতর্ক থাকবেন
চেকের পেছনে সব সময় আপনার অ্যাকাউন্ট নম্বর ও ফোন নম্বর লিখুন। এতে কোনো সমস্যায় ব্যাংক সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে।

চেক জমা দেওয়ার সময় ব্যাংকের ডিপোজিট ফর্ম বা রসিদটি ফেলে দেবেন না। এটি প্রমাণ রাখে যে আপনি চেকটি ব্যাংকে জমা দিয়েছেন।

কলমের কালি যেন পরিষ্কার ও শুকনো হয়, যাতে ঘষে বদলানো না যায়।

চেকের তারিখ ও নাম লেখার সময় ভুল না হয় তা নিশ্চিত করুন।

ছোট সতর্কতা, বড় নিরাপত্তা
চেকের মাধ্যমে লেনদেন নিরাপদ হলেও সামান্য অসাবধানতা বড় বিপদ ডেকে আনতে পারে। তাই চেক লেখার সময় টাকার অঙ্কের পাশে ‘Only’ লেখা একেবারেই জরুরি। এই ছোট্ট শব্দটাই আপনাকে প্রতারণা থেকে রক্ষা করতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়