শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধবিরতি চুক্তির ফলে ভূরাজনৈতিক উত্তেজনা কমে আসায় ব্যবসায়িক ঝুঁকি হ্রাস পেয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।

শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৬৪ দশমিক ৯৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় ৬১ দশমিক ৩১ ডলারে।

এর আগে, গত বুধবার (৮ অক্টোবর) রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে এক সপ্তাহে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা জোরালো হয়।

তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে একটি প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এর ফলে শুক্রবার কিছুটা স্থিতিশীলতা দেখা যায় তেলের বাজারে, যা দাম কমানোর ক্ষেত্রে সহায়ক হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়