শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা নিয়ে সুখবর

সর্বজনীন পেনশন স্কিমে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জমাকৃত অর্থের ওপর মুনাফা প্রদান করা হয়েছে। চাঁদাদাতাদের মোট জমাকৃত অর্থের বিনিয়োগকাল বিবেচনায় নিয়ে মুনাফার হার নির্ধারণ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ মুনাফার হার নির্ধারিত হয়েছে ১১.৬১ শতাংশ। চাঁদাদাতারা তাঁদের পেনশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, গত ৩০ জুন পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে মোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতা যুক্ত হয়েছেন। তাঁদের মাসিক চাঁদা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। এ সময়ের জন্য মুনাফার মোট পরিমাণ হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা।

২০২৫ সালের ৫ অক্টোবর পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৯৫০ জন। এ ছাড়া সরকারি ট্রেজারি বন্ডে সর্বমোট বিনিয়োগের পরিমাণ ২২১ কোটি ৬৩ লাখ ৯১৯ টাকা, যার মধ্যে সর্বশেষ বিনিয়োগ (১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে) ছিল ৬ কোটি ১১ লাখ ৩১ হাজার ৪০৯ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়