শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক বাণিজ্য সহজে নতুন উদ্যোগ: সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা ও আমদানির প্রক্রিয়া আরো কার্যকর করতে আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রদানের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে আমদানিকারকরা ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম পরিশোধ করতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ হাজার মার্কিন ডলার।

আরো বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য সহজ করা ও আমদানির প্রক্রিয়া আরো কার্যকর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থ প্রদানের সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়েছে।

দেশের শিল্পসংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

এই সীমা বৃদ্ধির ফলে আমদানিকারকদের পক্ষে কম খরচে ও দ্রুত সময়ে অর্থ দেওয়া সম্ভব হবে। এতে সময় ও অতিরিক্ত খরচ উভয়ই কমবে।
এই নীতিগত সংশোধন দেশের সামগ্রিক বাণিজ্যিক দক্ষতা বৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের পটভূমিতে বাণিজ্যের ব্যবস্থা আরো সহজ করার উদ্যোগের অংশ। নীতিসহায়তার অংশ হিসেবে এই পদক্ষেপ সময়োপযোগী বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়