শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ হাজার ৯৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)। রোববার (৩১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় আগের বছরের আগস্টের চেয়ে কিছুটা বেশি, তবে আগের মাস জুলাইয়ের চেয়ে কম। জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। আর আগের বছরের পুরো আগস্টে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার।

আগস্ট মাসে প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত থাকলেও আগের ৪ মাসে আসা প্রবাসী আয়ের চেয়ে কিছুটা কম। গত চার মাসের প্রতি মাসে ২৪৭ কোটি থেকে ২৬৩ কোটি ৮৬ লাখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে। সে হিসেবে আগস্টে কিছুটা কমেছে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার। ১০ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

আগস্টে কোনো প্রবাসী আয় আসেনি বিদেশি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক। বেসরকারি সীমান্ত ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক ও কম্যুনিটি ব্যাংক অব বাংলাদেশ। এছাড়া রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব এর মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়