শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৩:২৩ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যানসারের উপাদান মিলল পাউরুটিতে, পামওয়েল ও সুগন্ধি দিয়ে তৈরি হচ্ছে ঘি (ভিডিও)

ছবি: এ আই দিয়ে তৈরি

পাউরুটিতে ক্যানসারের জীবাণু, আর দুগ্ধজাত চর্বি ছাড়া ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি নমুনা পরীক্ষার ল্যাব রিপোর্ট এমন তথ্য দিয়েছে, যা চ্যানেল 24-এর হাতে এসেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর ‘সিরাজ চুইগোস্ত’ ও ‘নিউ আমাদের বাজার’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর: চ্যানেল24

টং দোকান থেকে নগরবাসীর নাস্তার টেবিলে নিত্যদিনের খাদ্যপণ্য হিসেবে পাউরুটি আসে। কারখানায় তৈরির পর বিভিন্ন ধাপে তা মানুষের নাগালে পৌঁছায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরীক্ষার ল্যাব বাজার থেকে বিভিন্ন খাদ্যপণ্য সংগ্রহ করে পরীক্ষা করেছে। পরীক্ষার ফলাফলে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা চমকে দেয়ার মতো। একটি পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট পাওয়া গেছে, যা ক্যানসারের ঝুঁকি তৈরি করে। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো, একটি নামকরা প্রতিষ্ঠানের ঘিতে ঘিয়ের কোনও অস্তিত্বই পাওয়া যায়নি। এছাড়া নিয়মিত খাবার বোরহানিরও একই অবস্থা পাওয়া গেছে, যার মান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেইড ফুড প্রোডাক্টসের পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার পাওয়া গেছে, যা মূলত কসমেটিকসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এতে ক্যানসারের পাশাপাশি লিভার ও কিডনির জটিলতা দেখা দিতে পারে। নরম করার জন্যই পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হচ্ছে বলে জানা যায়।

শুধু তাই নয়, বোরহানি ও ঘির নমুনাতেও ভয়াবহ তথ্য মিলেছে। নিয়ম অনুযায়ী ঘিতে ৯৯.৭০ শতাংশ দুগ্ধজাত চর্বি থাকার কথা থাকলেও সিরাজ চুইগোস্তের ঘিতে দুগ্ধজাত চর্বির কোনও উপস্থিতিই পাওয়া যায়নি। সেখানে পামওয়েল ও সুগন্ধি দিয়ে ঘি তৈরি করা হয়েছে। মানসম্মত নয় বোরহানিও।

ল্যাব পরীক্ষার তথ্য হাতে আসার পর খিলগাঁওয়ের সিরাজ চুইগোস্তে যায় চ্যানেল 24। প্রতিষ্ঠানটির কর্মীদের দাবি, এই ঘি তাদের নিজস্ব তৈরি নয়। রশিদ ছাড়া কীভাবে ঘি আনা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে দোকানের কর্মচারী বলেন, বিষয়টি নিয়ে মালিক কথা বলবে।

একজন গ্রাহক বলেন, কোয়ালিটি মেইনটেইন করা হবে এই বিশ্বাস থেকে এদের ঘি মানুষ সংগ্রহ করে। কিন্তু এখন তো দেখতেছি প্রতারণা হচ্ছে।

এসব পণ্য শরীরের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়ে বিশেষজ্ঞরা ভয়ংকর রোগের আশঙ্কার কথা জানিয়েছেন। ডিএসসিসির জনস্বাস্থ্য অ্যানালিস্ট ইলিয়াস জিহাদী বলেন, এটি খেলে ক্যানসার হতে পারে, ডিএনএর ক্ষতি হতে পারে এবং আরও কিছু নিউট্রিশনাল সমস্যা দেখা দিতে পারে। পরীক্ষা করা ঘিতে ঘিয়ের কোনও উপাদানই পাওয়া যায়নি, এটি মূলত পাম অয়েল। বোরহানির ক্ষেত্রে প্রোটিনের উপস্থিতি কম পাওয়া গেছে।

এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চারটি মামলা করেছে সিটি করপোরেশন। দায়ীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, নিউ আমাদের বাজার এবং সিরাজ চুই গোস্ত রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, মানুষের জীবন-মরণ নিয়ে যারা খেলা করবে, তাদের সঙ্গে কোনও আপস হবে না। ভেজালকারীদের সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে।

মামলা হওয়া প্রতিষ্ঠানের মালিকদের আগামী মাসে খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়