শিরোনাম
◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত বুধবার রাতে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে নিহত হন রায়েরবাজার হাই স্কুল-এর অষ্টম শ্রেণির ছাত্রী বিন্তি। তিনি হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশের একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন বিন্তি। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও কিছুক্ষণ পর হঠাৎ করেই উত্তেজনা সৃষ্টি হয়। আরেকটি ফুটেজে দেখা যায়, রক্তমাখা ছুরি হাত দিয়ে মুছছেন ওই তরুণ। একই সময় এক কিশোরীর আর্তচিৎকার শোনা যায়।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পাশের বাসার এক নারীর গায়ে ঢলে পড়েন বিন্তি। প্রত্যক্ষদর্শী ওই নারী জানান, তাকে জড়িয়ে ধরলে বিন্তি বলেন— ‘সিয়াম ছুরি দিয়ে আঘাত করেছে।’ এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আশেপাশে অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করেননি।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রায় এক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার অভিযোগ, একই স্কুলের এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিরক্ত করে আসছিল। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় তার সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়