শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি

কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সময় এক ঘণ্টার মধ্যে ১০-১২টি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল উদ্ধার করার জন্য তারা কাজ করছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। কিন্তু এদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল হারিয়েছেন, তারা জিডি করুন।

ডিসি মাসুদ আলম আরও জানান, হারানো মোবাইলের কয়েকটি নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে কিছুটা সময় লাগবে।

তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, যারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা সতর্ক থাকুন। মোবাইল হারানোর বিষয়ে ইতিমধ্যেই ১০-১২ জন অভিযোগ করেছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়