শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় ধানমন্ডির একটি জিমনেসিয়াম থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

আরেক সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না নিজের ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তবে ডিবির পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিষয়টি নিয়ে যোগযোগ করা হয় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে। তিনি বলেন— ‘বিষয়টি আমি এখনও অবগত নই’।

এদিকে রাত নয়টার দিকে আনিস আলমগীর একাধিক গণমাধ্যমে নিজের ব্যবহৃত মোবাইল ফোন রিসিভ করে জানিয়েছেন, ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে ডিবিতে আনা হয়েছে। ডিবির পক্ষ থেকে তাকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

তিনি আরও বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয় এবং রাত ৮টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে তিনি সেখানেই (ডিবিতে) অপেক্ষা করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করা আনিস আলমগীর দৈনিক দেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৭ সালে তিনি মানবকণ্ঠের সম্পাদক হিসেবে যোগ দেন। এরপর আগে এশিয়ান টিভিতে হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পদে কর্মরত ছিলেন।

আনিস আলমগীরই একমাত্র সাংবাদিক যিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি সংবাদ পরিবেশন করেছেন।

তবে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন টকশোতে দলটির পক্ষে অবস্থান নিয়েছিলেন আনিস আলমগীর। যা বেশ সমালোচিত হয়।

এদিকে রাত সোয়া নয়টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুর রহমান গণমাধ্যমে জানান, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। এখনও তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সূত্র: ঢাকা টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়