শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বান্ধবীসহ আমাকে ১ কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে’

চীনে পাচারের শিকার হেলেনা (ছদ্মনাম) নামে এক তরুণী। চীন থেকে কৌশলে দেশে ফিরে এসেছেন। দেশে এসেই তিনি যুগান্তরের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, তার বান্ধবীসহ তাকে এক কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সিলভী নামের একটি মেয়ে আছে। চীনা নাগরিকের সঙ্গে তার বিয়ে হয়েছে। সিলভী এবং তার স্বামী মিলেই এ ব্যবসা করেন। সিলভী দম্পতির এ চক্রে আরও বেশ কয়েকজন লোক আছে। চক্রটি গত ১৪ বছর ধরে চীনে নারী পাচার করছে।

হেলেন আরও বলেন, সিলভীর সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়। আমি বিউটি পার্লারে কাজ করতাম। আমার সঙ্গে কথোপকথনের একপর্যায়ে সিলভী বলেন, ‘চীনে বিউটি পার্লারের কাজের চাহিদা অনেক বেশি। তুমি যেহেতু পার্লারের কাজ ভালো জানো, তাই তুমি চাইলে তোমাকে চীনের ভালো একটি পার্লারে অনেক টাকার চাকরি দিতে পারি।’ আমি তার প্রস্তাবে রাজি হওয়ার কারণেই আজ সর্বনাশ হয়েছে।

তিনি বলেন, প্রতারক চক্রের খপ্পরে পড়ার বিষয়টি বুঝতে পারার পর চীনা নাগরিকদের বলি, ‘আমরা দেশে ফিরে যেতে চাই।’ তখন আমাদের জানানো হয়, আমার এবং আমার বান্ধবীকে ৫০ লাখ টাকা করে মোট এক কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি দেশে আসার পরপরই চারজন তরুণীর ভিসা করা হয়েছে। তাদের নিয়ে আমাকে চীনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে সিলভী ও তার চক্রের সদস্যরা। ইতোমধ্যেই সবার টিকিট কাটা হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি না যে, আমার মতো অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক।   উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়