শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কৃষকের পাটখেতে বিষ প্রয়োগের অভিযোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে থাকা পাটখেতে পচননাশক ঔষধ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হোসেন ওরফে বাক্কু মিয়া কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (০৩ জুন) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় দায়ের করা অভিযোগে আবুল হোসেন (৬৬) জানান, পশড়া মৌজার একটি পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সহিদ বেপারী, জাহিদ বেপারী ও আক্কাস বেপারীর সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। জমি নিয়ে বিভিন্ন সময় মনোমালিন্য ও উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১ জুন সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা তার মালিকানাধীন জমিতে থাকা পাটখেতে পচননাশক ঔষধ প্রয়োগ করে ফসল নষ্ট করে দেয়। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী আরও জানান, অভিযুক্তদের কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার বিষয়ে স্থানীয় লোকজন অবগত রয়েছেন এবং প্রয়োজন হলে সাক্ষ্য দিতে পারবেন।

অভিযোগে উল্লিখিত তফসিল অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি কোতয়ালী থানাধীন ৯৯ নম্বর কৈজুরী মৌজার এসএ দাগ নং-২৬৮২ এবং বিএস দাগ নং-৩৭০৪ এর অন্তর্ভুক্ত ১৯ শতাংশ জমি।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়