শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আবারও গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

নোয়াখালী প্রতিনিধি : একাত্তর ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার কোনো চেষ্টা হলে প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তিনি বলেন, যারা ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলতে চায়, সেই সব রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সুফল একটি নির্দিষ্ট দল ভোগ করছে।

বুধবার (০৩ জুন) দুপুরে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় অবস্থিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি খুলনা থেকে তাঁর নিজ ভূমি নোয়াখালীর নান্দিয়াপাড়ায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণের কথা জানিয়ে ইশরাক হোসেন বলেন, জাতির সাত বীরশ্রেষ্ঠের মধ্যে রুহুল আমিন অন্যতম। তাঁর স্মৃতির প্রতি সম্মান রেখে নোয়াখালীতে একটি ক্যাডেট কলেজ স্থাপন করা হবে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর আধুনিকায়ন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমি সরকারিকরণ ও অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। 

অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।

এসময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুবউদ্দিন সানি'সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়