শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর বৈলছড়ীতে পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, এক্সক্যাভেটর জব্দ

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া এলাকায় অবৈধ পাহাড় কাটার অভিযোগে রাতভর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত এবং বুধবার (৩ জুন) ভোর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া মিনি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। এ সময় অভিযানে সহযোগিতা করে বাঁশখালী থানা পুলিশ।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে পাহাড়ি মাটি বিভিন্ন স্থানে বিক্রি ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট ঘটনাস্থলে পৌঁছানোর খবর পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পাহাড়ি মাটি পরিবহনে ব্যবহৃত মিনি ড্যাম্পার ট্রাক নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। তবে তারা পাহাড় কাটার কাজে ব্যবহৃত এক্সক্যাভেটরটি সরিয়ে নিতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের সময় এক্সক্যাভেটরের চালক যন্ত্রটি লক করে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে যন্ত্রটি স্থানান্তর করা সম্ভব হয়নি। পরে মোবাইল কোর্টের উদ্যোগে একজন টেকনিশিয়ান ও একটি মিনি ড্যাম্পার ট্রাক ভাড়া করে আনা হয়। টেকনিশিয়ানের সহায়তায় লক করা এক্সক্যাভেটরটি সচল করে সেটি জব্দ করা হয় এবং নিরাপত্তার স্বার্থে বাঁশখালী থানায় নিয়ে আসা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ ধ্বংসকারী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়