শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মৎস্য হ্যাচারিতে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন কৃষক

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি মৎস্য হ্যাচারিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুদ্ধু শেখ (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুদ্ধু শেখ উপজেলার নাওরা মিঠাপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত জুলফাত শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও দিনমজুরির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাটিগ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দা সৌদি প্রবাসী ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মৎস্য হ্যাচারিতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বুদ্ধু শেখ। কাজের একপর্যায়ে প্রচণ্ড গরম ও তৃষ্ণার কারণে তিনি হ্যাচারির পানি তোলার মোটর পাম্পের কাছে যান। সেখানে পানি পান করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগযুক্ত তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় সঙ্গে থাকা অপর দুই শ্রমিক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা জানান, বুদ্ধু শেখ ছিলেন পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে বিভিন্ন হ্যাচারি ও কৃষি খামারে বৈদ্যুতিক মোটর ব্যবহারের পরিমাণ বেড়েছে। তবে অনেক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে বৈদ্যুতিক সংযোগ ও মোটর ব্যবস্থাপনায় আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মৎস্য হ্যাচারি কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়