শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রী হাজী ইয়াছিন সভাপতি ও এমপি মনির চৌধুরী সহ সভাপতি : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি গঠিত

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিনকে সভাপতি , কুমিল্লা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীকে সহ সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

এর আগে গত ১৪মে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক পত্রে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশীদ ইয়াছিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়। উল্লেখ্য,সরকারের নিয়মানুযায়ী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হবেন স্বাস্থ্য মন্ত্রী । অথবা তার মনোনীত অন্য কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র উপমন্ত্রী বা সংসদ সদস্য। স্বাস্থ্যমন্ত্রী এ ক্ষেত্রে সরকারের বিধি মোতাবেক প্রথমজনকেই বেছে নিয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ, সিভিল সার্জন কুমিল্লা, কুমিল্লা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম হাছান,কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ,নির্বাহী প্রকৌশলী পি ডব্লিউ ডি, উপ পরিচালক সমাজ সেবা কুমিল্লা, কুমিল্লা মেডিকেল কলেজের নার্সিং সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত) সাইফুন নাহার , দৈনিক কুমিল্লার জমিন সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আলী আক্কাস,বিএমএ কুমিল্লার সাবেক সভাপতি ডা. ইকবাল আনোয়ার,কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সদস্য মো. দেলোয়ার হোসেন মানিক, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনারস এসোসিয়শেনের কুমিল্লার সভাপতি ডা. আবু তাহের মুহিত,কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সমাজ সেবিকা সকিনা বেগম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. এস এম সাইফুল ইসলাম ভূইয়া, নার্সিং কর্মকর্তা ফরহাদ আহমেদ চৌধুরী এবং সদস্য সচিব , পরিচালক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়