শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় চিংড়ি মাছে জেলি পুশ করায় জরিমানা

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়া থানা বাজারের মৎস্য আড়তে চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মৎস্য আড়ত মালিককে জরিমানা করেন।

প্রশাসন সুত্রে জানাগেছে, সোমবার সাপ্তাহিক হাটের দিন থানা বাজারে মৎস্য আড়তে জেলি পুশ করা মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদ আসে। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মনিরা খাতুন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরানকে বিষয় সম্পর্কে অবহিত করেন। তাৎক্ষণিক মৎস্য আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় মায়ের দোয়া মৎস্য আড়তের মালিক খবির উদ্দীনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত জেলি পুশ করা চিংড়ি মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তা প্রকাশ্যে বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান জানান, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়